NATO Chief’s Comment: “সম্পূর্ণ ভিত্তিহীন”, মোদি-পুতিনের আলোচনা নিয়ে NATO প্রধানের দাবি ওড়াল ভারত
NATO-র সেক্রেটারি জেনারেল মার্ক রুট্টের দাবি উড়িয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক। রাশিয়ার তেল কেনার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর জরিমানা আরোপ করায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেন ইউক্রেন নিয়ে “তাঁর কৌশল ব্যাখ্যা করতে”, এমনই দাবি করেছেন মার্ক রুট্টে। যে দাবি “সম্পূর্ণ ভিত্তিহীন” বলে উড়িয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে শুক্রবার মন্ত্রকের তরফে বলা হয়েছে, আশা করা হচ্ছে এ ধরনের মন্তব্য করার সময় NATO আরও দায়িত্বশীল হবে এবং “ঘটেইনি এমন কথোপকথন নিয়ে” জল্পনামূলক মন্তব্য “গ্রহণ…

