Nawsad Siddique: পাশ থেকে লরির ধাক্কা, ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির গাড়ি
বিধায়ক অক্ষত রয়েছেন, গাড়ির চালক সামান্য আহত।দুর্ঘটনার কবলে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির গাড়ি হাওড়া: দুর্ঘটনার কবলে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির গাড়ি। জানা যায়, ১৬ নম্বর জাতীয় সড়কে অঙ্কুরহাটি মোরে বিধায়কের গাড়িতে ধাক্কা মারে একটি লরি। বিধায়ক অক্ষত রয়েছেন, গাড়ির চালক সামান্য আহত। সূত্রের খবর, কলকাতা থেকে মাকড়দা হয়ে ফুরফুরা শরিফে নিজের বাড়ি ফিরছিলেন নওশাদ সিদ্দিকি। ১৬ নম্বর জাতীয় সড়কে আচমকাই পাশ থেকে একটি লরি বিধায়কের গাড়িতে ধাক্কা মারে। গাড়ির চাকা ফেটে যায়। অন্য গাড়ির ব্যবস্থা করে বিধায়ককে বাড়ি পাঠানো…

