ফোনই ধরছেন না, তবু তামিমকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ, জানালেন বিসিবি প্রধান
ঢাকা: হঠাৎ অবসর ঘোষণা করেছেন অধিনায়ক তামিম ইকবাল (Tamim Iqbal)। আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজ চলাকালীন। সিরিজের বাকি দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস (Litton Das)। তবে তামিমকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার রাতে জরুরি বৈঠক ডেকেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন। পরে পাপন বলেন, ‘আমাদের জন্য একেবারেই অপ্রত্যাশিত ছিল এই সিদ্ধান্ত। ম্যাচের তিনদিন আগেই তামিমের সঙ্গে কথা হয়েছে। গতকাল ম্যাচ শুরুর আগেও কথা হয়েছে। আমার পক্ষে বোঝার কোনও উপায় ছিল না যে, এমন…

