Bangladesh: মূল্যবৃদ্ধি সিগারেট ও মদের! নতুন বছরে অচিরেই বাড়ছে কর…
সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে প্রায় ১২ হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব আদায়ে সিগারেট, মদ, পোশাকের শো-রুম, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমান টিকিট, হোটেল, রেস্তোরাঁ ও ড্রিংক্স-সহ বিভিন্ন পণ্যের ওপর শুল্ক-ভ্যাট বৃদ্ধির পরিকল্পনা করেছে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে ওইসব পণ্য বা সেবায় গুনতে হবে বাড়তি টাকা। মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পরিপালনে কিছু কিছু পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানো এবং যৌক্তিকীকরণ করা হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সভায় জাতীয় রাজস্ব বোর্ড এর দেওয়া প্রতিবেদন…

