ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকা : বাংলাদেশের রাজধানী ঢাকার কাছে রাজনৈতিক সভায় বিস্ফোরণ । সাভারে নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি বা NCP-র কর্মসূচি চলাকালীন একটি ককটেল বা দেশীয় বোমা বিস্ফোরণের অভিযোগ উঠেছে। ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে সর্বশেষ রিপোর্টে জানা গিয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অস্ত্রোপচার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার, ৬ জুলাই রাতে। স্থানীয় সময় রাত প্রায় ৯টা ৪৫ মিনিট নাগাদ সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে NCP-র সভা চলছিল। সেই সময় আচমকা বিস্ফোরণের শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঞ্চে ছিলেন…

