NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন ‘NDA-তেও নেই, BJP-তেও নেই’
নয়াদিল্লি : বিধানসভা ভোটে ভরাডুবির পরই, তৃণমূল ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়েছে। বিধানসভায় রয়েছে ‘ঋতব্রত তৃণমূল’। সংসদে তৃণমূলের বিদ্রোহী ২০জন NCPI-তে মিশেছেন।র ‘কালীঘাট তৃণমূল’-এর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কার্যত একা। এই আবহেই দিল্লিতে তৃণমূলত্যাগী ও অধুনা এনসিপিআই-এর সাংসদদের সঙ্গে মঙ্গলবার হাই ভোল্টেজ বৈঠক। তার আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টানটান বৈঠক। তারপরই একের পর এক এনসিপিআই সাংসদ গেলেন এনডিএ-র সঙ্গে বৈঠকে। একে একে ঢুকলেন শতাব্দী, কাকলি, সুদীপরা। কিন্তু এলেন না সেই তিন জন। যাঁদের…

