বিধ্বস্ত নেপালে নিখোঁজ ৩৮৪ পর্যটক! বালেনকে ফোন মোদীর, ত্রাণ নিয়ে যাচ্ছে বায়ুসেনা
Nepal flood: হিন্দন ও পালম বায়ুসেনা ঘাঁটিতে প্রস্তুত ভারতীয় বায়ুসেনার C-17 গ্লোবমাস্টার ও C-130J সুপার হারকিউলিস। পাঠানো হতে পারে ওষুধ, খাদ্যসামগ্রী এবং ধ্বংসস্তূপ সরানোর জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি। নিখোঁজ বিদেশি পর্যটকদের মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যাই সবচেয়ে বেশি। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: তিব্বত থেকে ধেয়ে আসা রাক্ষুসে হড়পা বানে বিধ্বস্ত-বিপর্যস্ত নেপাল। মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে। নেপালের এই ভয়াবহ বিপর্যয়ের দিনে পাশে দাঁড়িয়েছে ভারত। ত্রাণ নিয়ে প্রস্তুত বায়ুসেনা। ইতিমধ্যেই নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্দিনে সবরকম সহযোগিতার আশ্বাস…

)