Bangladesh: পালটেছে অনেক কিছুই, এবার বদলের বাংলাদেশে নতুন নির্বাচন পদ্ধতি!
সেলিম রেজা,ঢাকা: বদলে যাওয়া বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা স্পষ্ট নয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার থেকে সম্প্রতি ঘোষণা করেছে আগামী বছরের ৩০ জুনের মধ্যেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। ইতোমধ্যে বাংলাদেশের রাজনীতিতে একটা আলোচনা উঠেছে নির্বাচন পদ্ধতি পরিবর্তনের। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, সিপিবি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণঅধিকার পরিষদের মতো বিভিন্ন রাজনৈতিক দল একে সমর্থন করছে। অন্যদিকে শুরু থেকেই এর বিরোধিতায় আছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। আনুপাতিক নির্বাচনের পক্ষে-বিপক্ষে রাজনৈতিক দলগুলির যে অবস্থান সেখানে রাজনীতি…

