New Era For Colombia: প্রথম বামপন্থী প্রেসিডেন্ট ও প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা ভাইস প্রেসিডেন্ট পেল কলম্বিয়া
নিজস্ব প্রতিবেদন: যে কোনও দেশেই ক্ষমতা হস্তান্তর সেই দেশের জনগণের সাপেক্ষে এক বিশেষ ব্যাপার। কলম্বিয়ায় সেটা ঘটল এবং তার জেরে সেখানে এল এক মনে রাখার মতো পালাবদলের পর্ব। কলম্বিয়ার বোগোটা শহরের প্রাক্তন মেয়র এবং প্রাক্তন গেরিলা নেতা গুস্তাভো পেত্রো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রবিবার দ্বিতীয় দফার ভোটেও জয় পেয়েছেন গুস্তাভো। এই ঘটনার মধ্যে দিয়ে কলম্বিয়ায় প্রথমবারের মতো কোনো বামপন্থী নেতা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। আর ফ্রান্সিয়া মার্কেজ হচ্ছেন সে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট। ২৯ মে কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচন…

