Shah Rukh Khan | Mannat House : সাধের ‘মন্নত’ ছেড়ে ভাড়াবাড়িতে ছেলে-মেয়ে নিয়ে উঠে যাচ্ছেন শাহরুখ! বলিউডের বড় খবর…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘মন্নতহীন’ শাহরুখ ! বলিউডের বাদশা কী গৃহত্যাগী হলেন? জন্মদিনের সকালে যে বাড়ির ছাদ থেকে হাত নাড়েন কিং খান প্রতি বছর, যে বাড়ির সামনে লক্ষ-কোটি ভক্ত, দর্শক, প্রতি বছর তার জন্মদিনে ভিড় করে, যে বাড়ি থুড়ি প্রাসাদ, দেখতে সারা বছর আসে ভক্তরা– ‘মন্নত’ সেই আবেগ। একবার সে বাড়ির সামনে দাঁড়িয়ে ফটো না তুললে, তার ভক্তদের জীবন সার্থক হয় না– সেই বাড়ি অর্থাৎ মন্নত হারাতে হচ্ছে শাহরুখকে? কী এমন হল যে সাধের মন্নত ছেড়ে চলে যেতে হচ্ছে…

