হাতের তালু স্ক্যান করলেই হয়ে যাচ্ছে পেমেন্ট, ফের প্রযুক্তিতে চমক দিল চিন
ডিজিটাল পেমেন্টের দিক থেকেও ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চিন। বিশেষ অনলাইন পেমেন্ট পদ্ধতি নিয়ে হাজির শি জিংপিংয়ের দেশ। ভারতের ইউপিআইয়ের মতো ক্লিক করতে হয় না। শরীরের বিশেষ অংশ নড়াচড়া করলেই বাজিমাত। পেমেন্ট হয়ে যায় বিল। ডিজিটাল পেমেন্ট খাতে বড় খেলোয়াড় হয়ে উঠেছে ভারত। ২০২০ সাল থেকে ফোন দিয়ে সহজেই পেমেন্ট করছেন নাগরিকরা। ইউপিআই, এখন দেশের সবচেয়ে জনপ্রিয় পেমেন্ট পদ্ধতি। ২০২৩ সালে, ইউপিআই লেনদেনে ১০০ বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে ভারত। এটা আধুনিক জীবনযাপনকেও অনেক সহজও করে দিয়েছে। এর দরুণ, এখন আর…

