‘এক্কা দোক্কা’র কারণে বন্ধ হয়ে যাচ্ছে ‘আয় তবে সহচরী’? কী জানালেন কণীনিকা?
#কলকাতা: সোনামণি সাহা আর সপ্তর্ষি মৌলিকের ধারাবাহিক ‘এক্কা দোক্কা’র প্রোমো ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই নানা ধরনের জল্পনা শুরু। এই ধারাবাহিকের জন্য স্টার জলসার কোন মেগা বন্ধ হতে চলেছে? জল্পনায় নতুন নাম উঠে এসেছে, কণীনিকা বন্দ্যোপাধ্যায়ের ‘আয় তবে সহচরী’ই বন্ধ হয়ে যাচ্ছে বলে শোনা যাচ্ছিল। গল্প তো ভাল মোড় নিয়েছে, এমনই সময়ে এই ধারাবাহিক বন্ধ হয়ে যাবে শুনে বেশ মন খারাপ ধারাবাহিকের দর্শকেরা। সঠিক তথ্য জানার জন্য পর্দার ‘সহচরী’ ওরফে কণীনিকাকেই যোগাযোগ করা হয়। অভিনেত্রী নিউজ18 বাংলাকে বলেন, ”না না, ধারাবাহিক বন্ধ হবে…

