পুরনো নাকি নতুন পাঠ্যক্রমে পরীক্ষা দেবে উচ্চমাধ্যমিকে টেস্টে অনুত্তীর্ণেরা?
আর ক’দিন পরই রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগে, সব স্কুলেই প্রায় উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদিকে, প্রশ্ন উঠছে, তাদের নিয়ে, যারা উচ্চমাধ্যমিক পরীক্ষায় টেস্টে কৃতকার্য হতে পারেনি, তাদের নিয়ে। ২০২৫ সালে শেষবারের মতো পুরনো পাঠ্যক্রমে পরীক্ষা হচ্ছে। তার আগে, ২০২৪ সালে সেমেস্টার পদ্ধতি চালু হয়েছে উচ্চমাধ্যমিকে। প্রশ্ন উঠছে, যারা উত্তীর্ণ হতে পারেনি এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার টেস্টে, তারা এরপর কোন সিলেবাস বা পাঠ্যক্রম অনুযায়ী পড়বে? পুরনো নাকি নতুন? প্রশ্ন শুধু পাঠ্যক্রম বা সিলেবাস নিয়ে নয়। প্রশ্ন রয়েছে…

