নিউটাউনের আকাঙ্খা মোড়ে অভিজাত আবাসনে আগুন, প্রবল আতঙ্ক
নিউটাউন: আগুন-আতঙ্ক নিউটাউনে (Fire at Newtowm)। বৃহস্পতিবার নিউটাউনের আকাঙ্খা মোড়ে অভিজাত আবাসনে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। আচমকা আগুন লাগায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসনের বাসিন্দাদের মধ্যে। অগ্নিকাণ্ডের জেরে আবাসনের মধ্যে প্রায় ২০ থেকে ২২ জন আটকে পড়েন। দ্রুত এলাকায় পৌঁছয় দমকল। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় ফ্ল্যাটের আবাসিকদের। গুরুতর অসুস্থ হয়েছেন ১ জন, ভর্তি করা হয়েছে হাসপাতালে। রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন, ‘বিধানসভা থেকে এসেছি। খবর পেলাম এখানে কিছু মানুষ আটকে আছে। দমকল, পুলিশ…

