অপরাধী শনাক্ত করেন আঙুলের ছাপ দেখে! Fingerprint Expert হতে কী কী যোগ্যতা প্রয়োজন?
কিন্তু কীভাবে এই পেশায় আসবেন? কী পড়াশোনা করতে হবে? কোথায় প্রশিক্ষণ পাওয়া যায়? সরকারি চাকরির সুযোগই বা কোথায়? জেনে নিন বিস্তারিত। Fingerprint Expert-এর কাজ কী? Fingerprint Expert-এর প্রধান কাজ হল আঙুলের ছাপ সংগ্রহ, পরীক্ষা, বিশ্লেষণ এবং তুলনা করে ব্যক্তির পরিচয় শনাক্ত করতে সাহায্য করা। প্রত্যেক মানুষের আঙুলের ছাপের নকশা স্বতন্ত্র। তাই অপরাধস্থল থেকে পাওয়া ছাপের সঙ্গে সন্দেহভাজন ব্যক্তির আঙুলের ছাপ মিলিয়ে দেখা হয়। এই পেশায় যাঁরা কাজ করেন, তাঁদের দায়িত্বের মধ্যে রয়েছে— অপরাধস্থল থেকে আঙুলের ছাপ সংগ্রহ করা।…

