Samantha Ruth Prabhu: নিধির পর এবার সামান্থা! প্রকাশ্যেই আঁচল ধরে টান, উন্মত্ত ফ্যানেদের হাতে হেনস্থার শিকার নায়িকা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার হায়দরাবাদের জুবেলি হিলসে একটি জনবহুল অনুষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতির মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার সামান্থা রুথ প্রভু। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। সম্প্রতি এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একটি শাড়ির শোরুম উদ্বোধনের জন্য জুবেলি হিলসে গিয়েছিলেন সামান্থা। তাঁর আসার খবর ছড়িয়ে পড়তেই সেখানে হাজার হাজার অনুরাগী ও সাধারণ মানুষের ঢল নামে। অনুষ্ঠান শেষে যখন তিনি গাড়ির দিকে রওনা হন, তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে…

