বাজেটের আগে ‘হালুয়া’ অনুষ্ঠানে অংশ নিলেন অর্থমন্ত্রী, কেন রয়েছে এই মিষ্টিমুখের রীতি ?
Nirmala Sitaharaman: হাতে রয়েছে আর কয়েকটা দিন। ২৩ জুলাই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaharaman)। তার আগে মঙ্গলবারই হয়ে গেল চূড়ান্ত প্রস্তুতি পর্ব। নর্থ ব্লকের কর্মীদের সঙ্গে ‘হালুয়া’ অনুষ্ঠানে (Halwa Ceremony) উপস্থিত থেকে বাজেট পর্বের সূচনা করে দিলেন অর্থমন্ত্রী (Finance Ministry)। কী এই ঐতিহ্যবাহী ‘হালুয়া’ অনুষ্ঠান মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট 2024-25-এর জন্য বাজেট প্রস্তুতি প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ‘হালুয়া’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ঐতিহ্যবাহী ‘হালুয়া’ অনুষ্ঠানটি দিল্লির নর্থ ব্লকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সদর দফতরে অনুষ্ঠিত হয়েছিল।…

