প্যারিসে তাঁর বিরুদ্ধে অন্যায় হয়েছে! অলিম্পিক্স থেকে বিদায়ের পর সোশ্যাল মিডিয়ায় সরব নিশান্ত দেব
নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন তিনি। পদক সুনিশ্চিত করার থেকে মাত্র এক ধাপ আগে নিশান্ত দেবের (Nishant Dev) স্বপ্নভঙ্গ হয়। পুরুষদের ৭১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে মার্কো ভার্দের বিরুদ্ধে পরাজিত হন তিনি। বিচারকরা ৪-১ প্রতিপক্ষের হয়েই রায় দেন। এই সিদ্ধান্ত নিয়ে এবার একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন নিশান্ত। কাঠগড়ায় তুললেন তাঁর ম্যাচে বিচারকদের সিদ্ধান্তকেও। ২৩ বছর বয়সি ভারতীয় বক্সার নিজের হতাশা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমি যে কী পরিমাণে সততার সঙ্গে…


)