Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
India-Pakistan Handshake Row: পাকিস্তানের থোঁতা মুখ ভোঁতা করে দিল ভারত! করমর্দন কাজিয়ায় বিস্ফোরক বিসিসিআই
India-Pakistan Handshake Row: পাকিস্তানের থোঁতা মুখ ভোঁতা করে দিল ভারত! করমর্দন কাজিয়ায় বিস্ফোরক বিসিসিআই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে, গত রবিবাসরীয় রাতে এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের (India vs Pakistan Asia Cup 2025) পর থেকেই করমর্দন কাজিয়া তুঙ্গে! প্রতিনিয়ত কিছু না কিছু আপডেট আসছেই। সূর্যকুমার যাদবরা খেলার শেষে সলমান আঘার পাকিস্তানের সঙ্গে প্রথাগত করমর্দন এড়িয়ে যান। পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে সূর্যদের ছিল এই আচরণ। যা ছিল পাকিস্তানের কাছে অখেলোয়াড়সুলভ। এহেন উপেক্ষায় পাকিস্তানের গায়ে বিরাট ফোস্কা পড়ায় তারা লিখিত অভিযোগও করে। এতক্ষণ পর্যন্ত শত্রুদেশকে কোনও পালটা দেয়নি ভারত। আর এবার একেবারে পাকিস্তানের থোঁতা…

Read More