ভারতীয় দলের ড্রেসিংরুমে গান বাজানো যাবে না, রানির মৃত্যুশোকে ফতোয়া জারি
#লন্ডন: শনিবার ভারতীয় সময় রাত সাড়ে এগারোটা থেকে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। ভারত-ইংল্যান্ড মেয়েদের দ্বিতীয় টি-২০ ম্যাচ হবে ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার)। ওই ম্য়াচ হবে ডার্বি কাউন্টি গ্রাউন্ডে। তৃতীয় ম্যাচ ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে। তবে এই সিরিজের আগে ইংল্য়ান্ডের রানির মৃত্য়ুতে আপাতত শোকের ছায়া। সিরিজ আদৌ হবে কি না সেটাই একটা সময় অনিশ্চিত ছিল। কারণ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গোটা ইংল্যান্ডজুড়ে শোকের আবহ। তাতে থমকে গিয়েছে খেলাধূলাও। তবে শেষমেশ জানা গিয়েছে, সিরিজ হবে। সিরিজ হলেও ফতোয়া জারি হয়েছে ক্রিকেটারদের জন্য।…

