২০-র পিছনে ১৫ টা শূন্য়! পৃথিবীতে পিঁপড়ের সংখ্যা জানলে হতভম্ব হয়ে যাবেন
পৃথিবীতে পিঁপড়ের সংখ্যা নির্ধারণ করতে গিয়ে বিজ্ঞানীরা যা পেয়েছেন সেটা কল্পনাতীত। গবেষকদের অনুমান করা সংখ্যায় হতবাক গোটা পৃথিবী। কথায় আছে, “কোনও একটি মৌমাছি দিয়ে একটা গোটা মৌচাক হয় না, তেমনই একটি পিঁপড়ে উপনিবেশ বানাতে পারে না।” কথাটা কতটা সত্যি, সেটা আর একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নতুন গবেষণা। বাস্তবেই আমাদের সুজলা সুফলা বসুন্ধরা কার্যত পিঁপড়েরই পৃথিবী, আমরা মানুষরা তো খালি ঘুরতে এসেছি। সদ্য প্রকাশিত এক গবেষণাপত্র অনুযায়ী পৃথিবীতে প্রায় কুড়ি কোয়াড্রিলিয়ন পিঁপড়ে আওয়াজ করে চলেছে নিজের মনে একাগ্রচিত্তে।…

