Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
জেলাশাসকের দফতরে যেতে ‘বাধা’, মনোনয়ন ঘিরে উত্তপ্ত জলপাইগুড়ি
জেলাশাসকের দফতরে যেতে ‘বাধা’, মনোনয়ন ঘিরে উত্তপ্ত জলপাইগুড়ি

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র উত্তপ্ত জলপাইগুড়ি (Jalpaiguri)। সিপিএম প্রার্থীর সঙ্গে নেতাদেরকে জেলাশাসকের দফতরে যেতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এরজন্য বিশেষ অনুমতি নিতে হয় বলে দাবি অতিরিক্ত পুলিশ সুপারের। ১৯ এপ্রিল, প্রথম দফায় ভোট জলপাইগুড়ি লোকসভা আসনে। জলপাইগুড়ি আসনে ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়কে প্রার্থী করেছে তৃণমূল। তাঁর উল্টোদিকে নতুন মুখ দেবরাজ বর্মনকে প্রার্থী করেছে সিপিএম। শুক্রবার বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দিতে যায় দু’দলই। জলপাইগুড়ি তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় বলেন, আমরা সব সময় মানুষের পাশে থাকি…

Read More