Knowledge Story: দেশের প্রথম জাতীয় বিদ্যালয় কোথায় গড়ে উঠেছিল জানেন? উত্তর জানলে আপনার নিজেরই গর্ব হবে
Knowledge Story: এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি স্বাধীনতার ইতিহাসের এক জীবন্ত দলিল। পূর্ব মেদিনীপুর জেলার গর্ব এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আজও সেই সংগ্রামী অতীতের কথা স্মরণ করিয়ে দেয়। কলাগেছিয়া জগদীশচন্দ্র বিদ্যালয় খেজুরি, মদন মাইতি: আমাদের চারপাশে অসংখ্য স্কুল-কলেজ গড়ে উঠেছে। নামী ইংলিশ মিডিয়াম স্কুল, কর্পোরেট প্রাইভেট প্রতিষ্ঠান, বড় বড় ইঞ্জিয়ারিং কলেজ, শিক্ষার বিস্তার এখন সর্বত্র। কিন্তু, জানেন কি দেশের প্রথম জাতীয় বিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছিল? সেই গৌরবের দাবিদার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি। সমুদ্র উপকূলবর্তী এই অঞ্চল জন্মলগ্ন…

