NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
সেই অগাস্ট মাস! দু’বছর আগে অগাস্ট মাসেই সামনে এসেছিল আর জি কর-কাণ্ড। এবার ফের কলকাতার এক মেডিক্যাল কলেজে কর্তব্যরত অবস্থায় নার্সের রহস্যমৃত্যু ঘিরে ছড়াল চাঞ্চল্য। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গাইনি বিল্ডিংয়ের শৌচাগার থেকে উদ্ধার হল নার্সিং স্টাফ রূপালি বর্মনের দেহ। পটাশপুরের বাসিন্দা রূপালি বুধবার রাতে হাসপাতালে নাইট ডিউটিতে ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, বুধবার রাতে NRS-এর স্ত্রীরোগ বিভাগের HDU-তে ডিউটি করছিলেন রূপালি। ঘণ্টাখানেক পরও তাঁকে নার্সিং স্টেশনে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন সহকর্মীরা। এরপর অ্যান্টিনেটাল ওয়ার্ড…

