চলমান সংঘাতের আবহে NSOU-তে উপাচার্য নিয়োগ রাজ্য়পালের, জানেই না শিক্ষা দফতর
ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে। এবার নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে। বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য হিসাবে শনিবার ওই বিশ্ববিদ্যালয়েরই ইতিহাসের অধ্যাপক চন্দন বসুকে নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অভিযোগ, তা করা হয়েছে শিক্ষা দফতরকে না জানিয়েই। এই নিয়োগ নিয়ো ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষা দফতর। দিন কয়েক আগে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল। সেখানে তিনি ডেকে পাঠান নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের। তাঁদের সঙ্গে কথা বলেন। উপাচার্যহীন অবস্থায় থাকায় কী কী সমস্যা হচ্ছে তা জানতে চান।…

