World’s Oldest Person Dies: সাক্ষী ২ বিশ্বযুদ্ধ-কোভিড অতিমারীর, চলে গেলেন দুনিয়ার সবচেয়ে বয়স্ক এই মানুষটি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত শতাব্দীর সব মোড় ফেরানো ঘটনার সাক্ষী তিনি। দুই বিশ্বযুদ্ধ, একাধিক রাষ্ট্রনেতার উত্থান-পতন থেকে সুমামি এমনকি কোভিড অতিমারীরও সাক্ষী তিনি। চলে গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা লুসিলি রানডন। বয়স হয়েছিল ১১৮ বছর। ১৯০৪ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ ফ্রান্সে জন্মেছিলেন রানডন। তবে তিনি সিস্টার আন্দ্রঁ হিসেবেই তিনি বেশি পরিচিত। দুই বিশ্বযুদ্ধে পেরিয়ে সিস্টার আন্দ্রেঁ ও তাঁর ভাইরা সবাই ভালোই কাটাচ্ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পর তাঁকে এনিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যুদ্ধ থেকে তাঁর ভাইয়েরা সবাই নিরাপদে…

