Breast Cancer: ভারতে চলতি বছরেই ২,৩০,০০০ মহিলা ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত! বিপদে আগলে রাখতে শহরে চালু স্পেশ্যালিটি ক্লিনিক…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:ভারতে ক্যানসার আক্রান্ত মহিলাদের মধ্যে ৩০ শতাংশই স্তন ক্যানসারে আক্রান্ত। ২০২৫-এ দেশে নতুন করে ব্রেস্ট ক্যানসারে আক্রান্তের সংখ্যা ২,৩০,০০০। এর মধ্যে এরাজ্যে সংখ্যাটা ১৫,০০০ এরও বেশি। সবথেকে চিন্তার বিষয় হল এঁদের মধ্যে বেশিরভাগের ক্যানসার ধরা পড়েছে অ্যাডভান্স স্টেজে। এখানে উল্লেখ্য, এদেশে ক্যানসার রোগীদের গড় বয়স পাশ্চাত্যের থেকে প্রায় দশ বছর কম, এঁদের বেশির ভাগেরই তাঁদের সাংসারিক বা কর্ম জীবনে থাকতেই ক্যানসার ধরা পড়ে। বিদেশে ৬০ থেকে ৭৪ বছরে স্তন ক্যনসার আক্রান্ত হবার ঘটনা বেশি। সেই…

