C R Rao Passes Away: প্রয়াত আধুনিক সংখ্যাপুরুষ প্রশান্ত-শিষ্য সি আর রাও! শোকার্ত সারা বিশ্ব…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সংখ্যাতত্ত্বে ভারতের প্রাণপুরুষ প্রশান্তচন্দ্র মহলানবিশ। তাঁর পরেই এ দেশে যাঁকে এই শিরোপা দেওয়া যায় তিনি কালিয়ামপুডি রাধাকৃষ্ণ রাও, যাঁকে সি আর রাও বলেই সারা বিশ্ব চেনে, প্রয়াত হলেন ভারতের চন্দ্রযান-৩-এর অবতরণের প্রাক্-মুহূর্তে। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০৩ বছর। আমেরিকার বাফেলোয় মারা গেলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে সংখ্যাতত্ত্বের নিত্যনতুন সূত্র এনে তিনি নিয়মিত সমৃদ্ধ করলেন সংখ্যাতত্ত্বের দুনিয়াকে। শুধু যে তত্ত্বের জন্ম দিলেন তাই-ই নয়, নিজের হাতে তৈরি করলেন বহু ছাত্রও। ১৯২০ সালের ১০ সেপ্টেম্বর তৎকালীন মাদ্রাজ…

