Scam-OTP: আর OTP-র ঝামেলা থাকবে না! টাকা চুরি আটকাতে নতুন ব্যবস্থা রিজার্ভ ব্যাঙ্কের! এখুনি জানুন
Scam-OTP: প্রতারকদের খপ্পর থেকে গ্রাহকদের বাঁচাতে নয়া বিকল্প রিজার্ভ ব্যাঙ্কের। আর থাকবে না অ্যাকাউন্ট খালি হওয়ার ভয়! ডিজিটাল জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ করছে রিজার্ভ ব্যাঙ্ক। ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি-র বদলে আসতে চলেছে নয়া প্রযুক্তি। ডিজিটাল পেমেন্ট অথেন্টিকেশনের জন্য ওটিপি গুরুত্বপূর্ণ। কিন্তু স্ক্যামাররা ওটিপি হাতিয়ে নিয়ে প্রতারণা করে। লোপাট করে দেয় অ্যাকাউন্টের টাকা। তাই প্রতারকদের খপ্পর থেকে গ্রাহকদের বাঁচাতে নয়া বিকল্প আনার কথা ভাবছে রিজার্ভ ব্যাঙ্ক। এক্ষেত্রে স্মার্টফোন অথেন্টিকেশন অ্যাপ বা বায়োমেট্রিক সেন্সরের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হতে…

