বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান, পদ্মশ্রীতে ভূষিত উত্তরপূর্বের বহু গুণী
২০২৪ সালে ভারত সরকার ১৩২ জনকে পদ্ম পুরস্কার প্রদান করছে; যার মধ্যে ৫ জন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ ও ১১০ জন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। তাঁর মধ্যে এবছর পদ্মশ্রী সম্মান পেলেন উত্তরপূর্ব ভারতের বহু গুণী। বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এদের এই সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে। এই বছর উত্তর পূর্ব ভারতের যারা এই সম্মান পাচ্ছেন, তাঁদের সবাইকেই দেওয়া হচ্ছে পদ্মশ্রী পুরষ্কার। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার পদ্মশ্রী সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। শিল্পকলা, শিক্ষা, শিল্প, সাহিত্য, বিজ্ঞান, অভিনয়, চিকিৎসা,…

