পহেলগাঁও হামলার এক বছর, নিহতদের শ্রদ্ধার্ঘ মোদির, কিন্তু এখনও উত্তর নেই বহু প্রশ্নের
নয়াদিল্লি: নয় নয় করে এক বছর পার পহেলগাঁও হামলার। ২০২৫ সালের ২২ এপ্রিল রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ। ২০২৬ সালের বুধবার, সেই বিভীষিকাময় দিনটি একবছর পূর্ণ করল। পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধেছিল, আড়াআড়ি দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছিল আন্তর্জাতিক মহলও। এতদিন পরও সেই দিনটি স্মরণ করে শিউড়ে ওঠেন সকলে। আর সেই আবহেই পহেলগাঁও হামলায় নিহতদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (Pahalgam Attack Unanswered Questions) বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় পহেলগাঁও হামলায় নিহতদের শ্রদ্ধা জানান মোদি। তিনি লেখেন, ‘গত বছর এই…

