নির্লজ্জ পাকিস্তানের মুখে পরমাণু-হুমকি, ‘ভারতের ক্ষমতা নিয়ে কোনও ধারণা নেই’: প্রাক্তন সেনাকর্তা
নয়াদিল্লি : পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার ঘটনায় কড়া ব্যবস্থা না নিয়ে হুমকি নির্লজ্জ পাকিস্তানের রেলমন্ত্রীর। গলা কাটার হুমকির পর এবার নির্লজ্জ পাকিস্তানের মুখে পরমাণু-হুমকি। ‘জল বন্ধ করলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক ভারত। পাকিস্তানের কাছে ১৩০টি পারমাণবিক অস্ত্র আছে, সেগুলি মডেল বানানোর জন্য রাখা হয়নি। ভারত জানেই না পাকিস্তানের কোথায় পরমাণু অস্ত্র লুকোনো আছে।’ সিন্ধু চুক্তি স্থগিতের পর হুমকি সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের। এ প্রসঙ্গে পাল্টা জবাব দিলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস। তিনি বলেন, “পাকিস্তানের থেকে এরকম মাঝেমধ্যেই পরমাণু-হুমকি…

