Abhishek Banerjee: ‘জঙ্গিদের শেষকৃত্যে হাজির সেনা অফিসাররা, পাকিস্তানের বিরুদ্ধে আর কত প্রমাণ দরকার!’
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ‘আমার রাজনৈতিক স্বার্থ জাতীয় স্বার্থের থেকে বড় নয়’। দেশের নিরাপত্তার প্রশ্নে বিরোধীদের অবস্থান স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘শাসকদলের সঙ্গে আমার মতপার্থক্য থাকতে পারে। তাদের সঙ্গে প্রাণপণ লড়াই করব। কিন্তু যখন আমার দেশের নিরাপত্তার প্রশ্ন আসে, তখন দেশের স্বার্থে যা করা দরকার, সেটাই করব’। সন্ত্রাসবাদের প্রশ্নে বিশ্ব দরবারে পাকিস্তানকে কোণঠাসা করতে তত্পর কেন্দ্র। ৪৮ জন সাংসদের প্রতিনিধি দল এখন ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন দেশে। সেই দলের তৃণমূলের প্রতিনিধি অভিষেক। জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া ঘুরে…

