India Pakista War: ‘আমরা জানি, কীভাবে উপযুক্ত জবাব দিতে হয়’, হুঙ্কার পাক-প্রধানমন্ত্রীর!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘শহিদদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেব’। ভারতকে এবার পাল্টা হুঁশিয়ারি দিলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বললেন, ‘পাকিস্তান জানে কীভাবে উপযুক্ত জবাব দিতে হয়। গোটা দেশ সশস্ত্র বাহিনীকে স্যালুট করে’। পাক আকাশের ‘সিদুঁর’। পহেলগাঁও কাণ্ডে ভারতের প্রত্যাঘাতে ওয়াঘার ওপারে এখন হাহাকার। দিশেহারা পাকিস্তান। গতকাল মঙ্গলবার পাক ও পকে’ একেবারে বেছে বেছে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা ও বিমানবাহিনী। সবমিলিয়ে ৯ জায়গায় হামলা নিকেশ ২৫ থেকে ৩০ জঙ্গি। আজ, বুধবার সকালে নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নেন পাকিস্তানের…

