পাক-আফগান সীমান্তে চরম উত্তেজনা, চলছে গোলা-বারুদ বর্ষণ, নিহত অন্তত ১২ পাকিস্তানি সেনা
Pakistan Afghanistan Tension: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে চরম উত্তেজনা। দু’পক্ষের সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে শনিবার গভীর রাত থেকেই। চলছে গোলা-বারুদ বর্ষণ। আফগান সেনার তরফে দাবি করা হয়েছে ডুরান্ড লাইন বরাবর তারা একাধিক পাক সেনা ছাউনি দখল করেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই ১২ জন পাক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে অশান্ত কুনার এবং হেলমান্দ প্রদেশে থাকা পাকিস্তানি সেনার অনেকগুলি ছাউনিই দখল করে নিয়েছে তালিবান নেতৃত্বাধীন আফগান বাহিনী। অন্যদিকে পাকিস্তানের তরফেও দাবি করা হয়েছে যে, তারাও বেশ…

