১৪ বন্দি পলাতক! পাকিস্তানের সবচেয়ে সুরক্ষিত কারাগার ফের খবরে… রয়েছেন ইমরান খানও
পুলিসের চোখে লঙ্কার গুঁড়ো দিয়েই পালিয়ে গেল ১৪ জেলবন্দি! ফের খবরে পাকিস্তানের সবচেয়ে সুরক্ষিত কারাগার আদিয়ালা জেল। এখানেই রয়েছেন ইমরান খান। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবারও শিরোনামে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল। পাকিস্তানের সবচেয়ে সুরক্ষিত এই কারাগারেই জেলবন্দি রয়েছেন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তানের একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে আপাতত আলোচনার কেন্দ্রে কিংবদন্তি ইমরান নন, বরং জেলের নিরাপত্তা ব্যবস্থার ভয়ংকর গাফিলতিই এবার সামনে! একাধিক প্রতিবেদন বলছে উচ্চ-নিরাপত্তার বেষ্টনী সত্ত্বেও সেখান থেকে ১৪ জন বন্দি পালিয়ে গিয়েছে। যার ফলে পুলিস পুরো…

)