প্রতি পাঁচজন পাকিস্তানি শিশুর মধ্যে দু’জন স্কুলে যায় না!
ফয়েজ আহমদ ফয়েজ, আহমদ নদিম কাসেমির মতো সাহিত্যিক দিগগজদের দেশ পাকিস্তান। আর সেই পাকিস্তান এখন ভয়াবহ সংকটের মুখোমুখি প্রচুর শিশু স্কুলে না যাওয়া। দ্য নিউজ ইন্টারন্যাশনাল একটি প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের ষষ্ঠ সর্বোচ্চ সশস্ত্র বাহিনীযুক্ত পাকিস্তান ২২.০২ মিলিয়ন থেকে ২৬.২১ মিলিয়নে আশঙ্কাজনক হারে বেড়েছে স্কুল বহির্ভূত শিশুর সংখ্যা। পাকিস্তান ইনস্টিটিউট অফ এডুকেশন (PIE) এর একটি নতুন রিপোর্ট থেকে এই তথ্য উঠে এসেছে। শিক্ষা ব্যবস্থার এই দুরবস্থার হাল বোঝাতে রিপোর্টটির একটি টিজার প্রকাশ করা হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট অফ এডুকেশনের (পিআইই) ২০২১-২২…
