ঢাকায় পাকিস্তানের কূটনীতিকদের সঙ্গে বৈঠক খালেদা জিয়ার,ফের কি ভারত-বিরোধী শক্তির আখড়া বাংলাদেশ?
পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও প্রসেনজিৎ সাহা, ঢাকা : বাংলাদেশের ইউনূস সরকারের ভারত-বিদ্বেষী অবস্থান দিনে দিনে স্পষ্ট হচ্ছে। আর ঠিক এই পরিস্থিতিতেই ঢাকায় পাকিস্তানের কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করলেন খালেদা জিয়া। যা দেখে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, খালেদা প্রধানমন্ত্রী থাকাকালীন, বাংলাদেশ যেভাবে পাক-জঙ্গিদের আখড়া হয়ে উঠেছিল, সেই অধ্য়ায় কি আবার ফিরতে চলেছে ? যে দেশের বর্বর অত্য়াচার থেকে মুক্তি পেতে, পৃথক বাংলাদেশের জন্ম হয়েছিল, তার নাম পাকিস্তান। আর যে দেশের সাহায্য় ছাড়া, স্বাধীন বাংলাদেশের জন্ম সম্ভব ছিল না, তার…

