শাহের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর, পঞ্চায়েতের প্রাক্কালে বৈঠক ঘিরে জল্পনা
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে বৈঠক ঘিরে তুমুল জল্পনা তৈরি হয়েছে। এর আগেই ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের দাবি তুলেছেন শুভেন্দু। এ নিয়ে বৈঠকে সরব হবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ? রাজ্যের বিজেপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগেও সরব হতে পারে শুভেন্দু। আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে বাংলার বিজেপি সাংসদদের। সেই বৈঠকেও থাকতে পারেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সংসদ ভবনের ঘরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারীর।…

