প্রয়াত বর্ষীয়ান সঙ্গীত শিল্পী পণ্ডিত বিজয় কিচলু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
কলকাতা: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বর্ষীয়ান সঙ্গীত শিল্পী পণ্ডিত বিজয় কিচলু। শুক্রবার শারীরিক অসুস্থতার কারণে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, অসুস্থতার জেরে হাঁসফাঁস করেছিলেন শিল্পী। চিকিৎসা শুরুর আগেই সন্ধ্যা ৬টা ২০ নাগাদ কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় শিল্পীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩। বর্ষীয়ান শিল্পী বিজয় কিচলু দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর কোমর্বিডিটি, হার্টের সমস্যা এবং নিউমোনিয়ার সমস্যা ছিল। ২০২৩ সালের জানুয়ারি মাসে হৃদজনিত সমস্যা নিয়ে দু’ সপ্তাহের জন্য এই হাসপাতালেই…

