Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
পান্ডুয়ায় শ্যুটআউট, কেন এভাবে খুন বুঝে উঠতে পারছেন না মৃত উদয়নের পরিবার
পান্ডুয়ায় শ্যুটআউট, কেন এভাবে খুন বুঝে উঠতে পারছেন না মৃত উদয়নের পরিবার

বর্ধমান: প্রতিদিনের মতো গাড়ি নিয়ে ভাড়া খাটতে গিয়েছিলেন। কিন্তু গাড়িতে যাত্রী তুলে যে এভাবে প্রাণ দিতে হবে, তা দুঃস্বপ্নেও কল্পনা করেননি বর্ধমানের খাঁ পাড়ার বাসিন্দা উদয়ন বিশ্বাসের পরিবারের সদস্যরা৷ পান্ডুয়ায়  শ্যুটআউটের ঘটনায় মৃতের নাম উদয়ন বিশ্বাস ওরফে বিকাশ বিশ্বাস (৫২)। বাড়ি বর্ধমানের নাড়ি খাঁ পুকুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সকাল ৮টা নাগাদ বের হন উদয়ন বিশ্বাস। পেশায় গাড়ি চালক উদয়ন বর্ধমান স্টেশনে ভাড়ার গাড়ি চালান।সেখান থেকেই ভাড়া নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে। তবে কী কারণে…

Read More