শ্যুটের মাঝে খবর এল ‘বাবা নেই’, দিশেহারা পঙ্কজ ত্রিপাঠী ছুটে গেলেন গ্রামের বাড়ি
মুম্বই: চলে গেলেন পঙ্কজ ত্রিপাঠীর বাবা। সোমবার প্রয়াত হলেন পণ্ডিত বেনারাস তিওয়ারি। মৃত্যুকালে ৯৯ বছর বয়স হয়েছিল পঙ্কজ-পিতার। মিডিয়ায় বিবৃতি জারি করে খবরটি নিশ্চিত করে পঙ্কজের টিম। যদিও মৃত্যুর কারণ নিয়ে নির্দিষ্ট কোনও মন্তব্য করা হয়নি। জানা গিয়েছে, পঙ্কজ ইতিমধ্যে গোপালগঞ্জে গ্রামের বাড়ির দিকে রওনা হয়েছেন। সেখানেই প্রয়াত বাবার শেষকৃত্য সম্পন্ন হবে। বিবৃতিতে লেখা হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, পঙ্কজ ত্রিপাঠীর বাবা পণ্ডিত বেনারস তিওয়ারি প্রয়াত হয়েছেন। ৯৯ বছর ভীষণই সুস্থ জীবনযাপন করেছেন। আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে…

