আগুন উগরোচ্ছে পাপুয়া নিউ গিনির ‘মাউন্ট উলাউন’, অগ্ন্যুৎপাতে কি সুনামির আশঙ্কা জাপানে?
নয়াদিল্লি: আগুন ঝরাতে শুরু করেছে পাপুয়া নিউ গিনির আগ্নেয়গিরি, ‘মাউন্ট উলাউন’। আর তাতে ‘সুনামি’-র সিঁদুরে মেঘ দেখছেন জাপানের সাধারণ মানুষ। অগ্ন্যুৎপাতের প্রভাবে সুনামির আশঙ্কা কতটা, তা বিশ্লেষণে ব্যস্ত জাপান মেটিওরোলজিকাল এজেন্সি। তবে ‘মাউন্ট উলাউন’-র ছাই এর মধ্যেই ১৫ হাজার মিটার পর্যন্ত উঠেছে, যা ভয় বাড়াচ্ছে জাপানের। টুকিটাকি… আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ, পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন দ্বীপপুঞ্জের ‘মাউন্ট উলাউন’ থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। এর ফলে, সোমবার রাতের দিকে, জাপানে কোনও সুনামির আশঙ্কা তৈরি হতে পারে কিনা, বিশ্লেষণে ব্য়স্ত …

