লিভারপুলের প্যারেডে গাড়ি দুর্ঘটনা! পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে সরে গেলেন স্লট
লণ্ডনে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও তা বাতিল করলেন লিভারপুলের কোচ আর্নে স্লট। চলতি মরশুমে লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ প্রিমিয়র লিগে। রবিবারই তাঁরা ট্রফি জিতে সেলিব্রেশনে মাতেন। এরপর সোমবার ছিল তাঁদের বিজয় যাত্রা, কিন্তু সেখানেই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। লিভারপুলের বিজয় মিছিলেই এক দুষ্কৃতি ইচ্ছাকৃতভাবে পরপর সমর্থকদের গাড়ি দিয়ে পিষে দেওয়ার চেষ্টা করেন। ইচ্ছাকৃতভাবেই গাড়ি দিয়ে লিভারপুলের সমর্থকদের হত্যা করার চেষ্টা করা হয়। যার জেরে প্রায় ৫০জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একাধিক সমর্থকের অবস্থা সঙ্কটজনক, যারা…
