হাসপাতালে ভর্তি রায়ানের দাদু! পরিণীতায় এখন দেখা যাবে না সুব্রত গুহ রায়কে, কী হল?
খারাপ খবর পরিণীতা ভক্তদের জন্য। জি বাংলার এই সিরিয়ালের জনপ্রিয়তা প্রশ্নাতীত। গত সপ্তাহেও টিআরপি তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিল রায়ান-পারুলরা। রুক্মিণী আর গোপালের পুর্নমিলনকে ঘিরে টানটান এপিসোডের জেরে চুম্বকের মতো টিভি সেটে আটকে ছিল ভক্তরা। কিন্তু এর মাঝেই অসুস্থ হয়ে পড়লেন বসু বাড়ির মাথা, মানে অভিনেতা সুব্রত গুহ রায়। রায়ানের দাদু নিঃসন্দেহে এই সিরিয়ালের ‘হৃদস্পন্দন’। কিন্তু আপতত অসুস্থ শরীর নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে প্রবীণ অভিনেতা। বাধ্য হয়েই ছুটি নিয়েছেন সুব্রতবাবু। আগামী কয়েকদিন পরিণীতায় দেখা যাবে না তাঁকে। এদিন ফেসবুকে একটি…

