Leonardo DiCaprio: বিরল মাছ আবিষ্কার! ভারতীয়র প্রশংসায় ডিক্যাপ্রিও
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর তিন আগে একটি বিরল প্রজাতির মাছ আবিষ্কার করেছিলেন ভারতীয় নাগরিক আব্রাহাম। কেরালার আব্রাহাম ২০২০ সালে ‘পাথালা ইল লোচ’ নামের নতুন প্রজাতির একটি মাছ খুঁজে পান। ২০২০ সালে কেরালার নিজ বাড়ির কুয়ো থেকে তোলা বালতির জলে স্নান করতে গিয়ে একটা লাল সুতোর মতো বস্তু দেখতে পান আব্রাহাম। এরপর লক্ষ্য করলেন সেই লাল সুতো নড়াচড়া করছে। পরে জানা যায়, ‘পাথালা ইল লোচ’ নামের নতুন প্রজাতির মাছ এটি। অবসরপ্রাপ্ত এই আধাসামরিক বাহিনীর সদস্য মাছটিকে নিয়ে গেলেন কেরালা বিশ্ববিদ্যালয়ের মৎস্য…

