ফের পুলিসি বর্বরতায় মৃত্যু, নিহত ব্ল্যাক লাইভ ম্যাটার্সের সহ প্রতিষ্ঠাতার ভাই
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সহ-প্রতিষ্ঠাতা প্যাট্রিস কুইয়রের ভাই কেনান অ্যান্ডারসন মারা গেলেন। লস এঞ্জেলেস পুলিস তাকে আটক করে ভয়ংকর নির্যাতন চালায়। আটক করার পর কয়েক ঘন্টা মারা গেলেন অ্যান্ডারসন। সান্টা মনিকা হাসপাতালে বছর ৩১-এর কেনান অ্যান্ডারসনকে মৃত ঘোষণা করা হয়। কেনান পেশায় একজন শিক্ষক। তার এক সন্তাও রয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিস বিভাগ (এলএপিডি) ৩ জানুয়ারির এনকাউন্টারের বডি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে। কোনও এক ট্রাফিক অ্যাক্সিডেন্টের ঘটনায় এন্ডারসনকে স্থানীয় সময় ১৫:০০ নাগাদ লস এঞ্জেলেসের ভেনিসে ডেকে পাঠায়। তারা…

