শেষ ওভারে উঠল ২৬, শশাঙ্ক-আশুতোষের লড়াই সত্ত্বেও কোনওক্রমে পাঞ্জাবকে হারাল সানরাইজার্স
মুল্লাপুর: মঙ্গলবার আইপিএলের (IPL 2024) মঞ্চ ফের একবার এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হয়ে থাকল। পাঞ্জাব কিংসকে রুদ্ধশ্বাস ম্যাচে দুই রানে হারাল সানরাইজার্স হায়দরাবাদ (PBKS vs SRH)। শশাঙ্ক সিংহ (Shashank Singh) এবং আশুতোষ শর্মার (Ashutosh Sharma) দুরন্ত লড়াইও কাজে দিল না। শেষ ওভারে ২৬ রান উঠলেও হারতেই হল পাঞ্জাব। ১৮৩ রান তাড়া করতে নেমে ১৮০/৬ থামল পাঞ্জাবের লড়াই। শশাঙ্ক ৪৬ ও আশুতোষ ৩৩ রানে অপরাজিত থাকলেন। পাঞ্জাবের ইনিংসের শুরুটা একেবারেই ভাল হয়নি। জনি বেয়ারস্টোকে নিজের প্রথম ওভারেই ফেরান প্যাট কামিন্স।…

