ছাদের কার্নিশে অশ্বত্থের চারা! ফাটিয়ে দিচ্ছে দেওয়াল? হাতের কাছেই আছে সমাধান
এখনও বহু জায়গায় অনেক পুরনো বাড়ি দেখা যায়। সেই বাড়ির কার্নিশে অনেক সময় দেখা যায় অশ্বত্থ গাছ উঠছে। ধীরে ধীরে ক্রমাগত গাছটি বড় হতে থাকে। তবে সমস্যা হচ্ছে গাছটির শিকড়ও দেওয়ালের সঙ্গে এমন ভাবে যুক্ত থাকে যে যে কোনও সময় দেওয়াল থেকে শুরু করে ছাদ, পুরোটাই ফাটিয়ে দিতে পারে ওই শিকড়। অনেক বাড়িতেই এরকম দেখা যায়, অনেক সময় চোখে পড়ে না এইরকম গাছগুলি, কিন্তু ছাদের কোণায় হয়ত থেকে গেছে এ রকমই ছোট অশ্বত্থর চারা। অনেকেই আছে দেখতে পেলে হাত…

