দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
পশ্চিম এশিয়ার সংঘাত ও বিশ্ব জ্বালানি বাজারে টানা অস্থিরতার মধ্যেও দেশে পেট্রোল, ডিজেল বা LPG সরবরাহে কোনও ঘাটতি নেই বলে স্পষ্ট জানাল কেন্দ্র। সোমবার CII Annual Business Summit-এ বক্তব্য রাখতে গিয়ে তৈল সচিব ( Oil Secretary) নীরজ মিত্তল বলেন, আতঙ্কের কোনও কারণ নেই, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং রেশনিং চালুরও কোনও পরিকল্পনা নেই। পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ বাড়লেও, দেশের জ্বালানি মজুত নিয়ে আশ্বস্ত করল কেন্দ্র। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের কাছে…

